[ দেশজুড়ে ]
টেকনাফে অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা আটক
অস্ত্র-গুলিসহ আটক শাহরুখ খান
কক্সবাজারের টেকনাফে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব। এ সময় একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আটক মো. শাহরুখ খান ওই উপজেলার হ্নীলা ইউপির শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. সেলিম খানের ছেলে। সোমবার রাতে একই উপজেলার কেরুনতলী সারিয়াং ব্রিজ থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর কক্সবাজার সিপিসি’র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
.png)
তিনি জানান, সারিয়াং ব্রিজের উত্তর পাশের সড়কে কয়েকজন যুবক অস্ত্র বেচাকেনার উদ্দেশ্যে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় শাহরুখ খানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!