ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে ট্রাকচাপায় হেলপার নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৯, ১৭ এপ্রিল ২০২০
টাঙ্গাইলে ট্রাকচাপায় হেলপার নিহত
মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস

টাঙ্গাইলে ট্রাকচাপায় হেলপার নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে সদর উপজেলার বিক্রমহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফরহাদ আলী সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুর রহমান জানান, বিকল হওয়া একটি ট্রাককে রশিতে বেঁধে আরেকটি ট্রাকের সাহায্যে সিরাজগঞ্জে নেয়া হচ্ছিল। ট্রাক দুটি বিক্রমহাটিতে পৌঁছালে রশি ছিঁড়ে যায়। ওই সময় ফরহাদ আলী ফের রশিটি বাঁধতে গেলে বিকল ট্রাকের নিচে চাপা পড়ে তিনি নিহত হন।

Advertisement

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!