ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ঝাড়ুদার পদে ৩৫০০ ইঞ্জিনিয়ার-এমবিএ প্রার্থী!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪২, ৩০ নভেম্বর ২০১৯
ঝাড়ুদার পদে ৩৫০০ ইঞ্জিনিয়ার-এমবিএ প্রার্থী!
ছবি: সংগৃহীত

ভারতে বেকারত্ব বাড়তে পারে বলে বেশ কয়েক বছর আগেই দেশটির বিশ্লেষকরা আশঙ্কা করেছিল। এবার তামিলনাড়ু রাজ্যে এরই প্রতিফলন পাওয়া গেছে।

দেশটির এনডিটিভি জানিয়েছে, তামিলনাড়ুর কোয়েম্বাটুর শহরে ঝাড়ুদার পদে চাকরির জন্য আবেদন করেছেন প্রায় সাড়ে ৩ হাজার ইঞ্জিনিয়ার ও এমবিএ পাস।

এছাড়া শুক্রবার একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এর আগে দেশটির পশ্চিমবঙ্গে ডোমের জন্য স্নাতকোত্তর পাস করা ছাত্ররা আবেদন করেছিল। 

প্রতিবেদনে বলা হয়েছে, কোয়েম্বাটুর শহরে ঝাড়ুদারের ১৪টি পদের জন্য এরই মধ্যে প্রায় ৪০ হাজার নাম জমা পড়েছে। এদের মধ্যে একটা বিরাট সংখ্যক উচ্চ শিক্ষিত ছাত্র-ছাত্রী রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!