[ আইন-আদালত ]
জি কে শামীমের দেহরক্ষীরা অস্ত্রের লাইসেন্স পেল কিভাবে: হাইকোর্ট
ফাইল ফটো
ক্যাসিনোর ঘটনায় গ্রেফতার জি কে শামীমের চার দেহরক্ষী কোন যোগ্যতায় অস্ত্রের লাইসেন্স পেয়েছেন তা জানতে চেয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এ চার দেহরক্ষীর আয়কর রিটার্ন এবং তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা কেনো হয়েছে, সে বিষয়ে আগামী ৫ মার্চ হলফনামা দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
চার দেহরক্ষীর জামিন প্রশ্নে জারি করা রুল শুনানির সময় মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তাদের পক্ষের আইনজীবীকে এ নির্দেশ পালন করতে বলা হয়েছে।
চার আসামি হলেন- মোহাম্মদ জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন ও মো. শামশাদ হোসেন।
মঙ্গলবার জামিন চেয়ে আবেদন করলে আদালত কেন তাদের জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে ১০ দিনের সময় দিয়ে রুল জারি করেন। ওই রুলের শুনানিতে আদালত এ আদেশ দেন।
মামলার এজাহার থেকে জানা যায়, জি কে শামীমকে অবৈধ চাঁদাবাজ, টেন্ডারবাজ, অবৈধ মাদক এবং জুয়ার ব্যবসার (ক্যাসিনো) সঙ্গে জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হয়। আর এই আসামিরা হলো তার দুষ্কর্মের সহযোগী। গুলশান থানার মামলায় তাদেরকে গত বছরের ২১ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!