ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জিহাদি বই বিতরণ সন্দেহে দুই নারীসহ আটক ৫

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১২, ১৫ ডিসেম্বর ২০১৯
জিহাদি বই বিতরণ সন্দেহে দুই নারীসহ আটক ৫
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের বাহুবলে জিহাদি বই বিতরণের সন্দেহে দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার মিরপুর বাজার থেকে তাদেরকে আটক করা হয়। 

আটকরা হলেন, সদর উপজেলার বগলাখাল গ্রামের ছমেদ আলীর মেয়ে জহুরা ফাইজা, একই উপজেলার রাজিউড়া গ্রামের নুরুজ মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম, আদ্যপাশা গ্রামের আরজু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম, মো. ফজর আলীর ছেলে আনোয়ার আলী ও লস্করপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে শাকিল মিয়া। 

বাহুবল মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, কিছুদিন ধরে হেযবুত তাওহীদ নামে একটি বিতর্কিত সংগঠনের সদস্যদের অপতৎপরতা উপজেলায় বৃদ্ধি পেয়েছে। ওই সময় মিরপুর বাজারে হেযবুত তাওহীদের কিছু সদস্য তিনটি দলে বিভক্ত হয়ে কৌশলে সাধারণ লোকদের মাঝে বিভিন্ন জিহাদি বই বিলি করছিল। আর তিনজন পুরুষ সদস্য আড়ালে থেকে এই তিনটি দলের নেতৃত্ব দিচ্ছিলেন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই নারীসহ পাঁচজনকে আটক করে এবং তাদের সঙ্গে থাকা কিছু জিহাদি বই উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

ওসি আরো জানান, আটকদের থানায় জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেয়া হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!