ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

জিন্স পরে বাবার শেষকৃত্য, ভিডিও কলে কথা, ট্রোলড রণবীর-আলিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:২৫, ৩ মে ২০২০
জিন্স পরে বাবার শেষকৃত্য, ভিডিও কলে কথা, ট্রোলড রণবীর-আলিয়া
ছবি: সংগৃহীত

গত বৃহস্পতিবার মুম্বাইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় সিনেমার প্রবাদপ্রতিম অভিনেতা ঋষি কাপুর। লকডাউনের মধ্যেই নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতি মুম্বাইয়ের চন্দনওয়ারা শ্মশানে সেদিনই বিকেলে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় অভিনেতার। 

একমাত্র ছেলে রণবীর কাপুর বাবার শেষকৃত্য সম্পন্ন করেছেন। পরিবারের সকলের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন রণবীরের বান্ধবী আলিয়া ভাটও। শেষকৃত্যের ছবি সামনে আসতেই রণবীরকে দেখা যায় রিপড জিনস আর ক্যাজুয়াল জিনসের শার্ট পরে বাবার অন্ত্যেষ্টি সম্পন্ন করতে। আর আলিয়াকে দেখা যায়, ফোনে ভিডিও কলে ব্যস্ত থাকতে।

আর এমন ছবি সামনে আসতেই শুরু হয়ে যায় ব্যাপক ট্রোলিং। কটূ বাক্য শুনিয়ে দিতে কার্পণ্য করেননি নেটিজেনরা। কিন্তু পরে জানা যায়, আলিয়া সে সময় ঋষি কাপুরের একমাত্র মেয়ে ঋদ্ধিমার সঙ্গে ভিডিও কলে ছিলেন। বাবাকে শেষ দেখাও দেখতে পাননি ঋদ্ধিমা। 

Advertisement

লকডাউের জেরে পুরো দেশেই ব্যহত পরিবহণ ব্যবস্থা। ঋদ্ধিমা থাকেন দিল্লিতে। খবর শোনার পরেই দিল্লি থেকে রওনা দেন তিনি। কিন্তু ১৪০০ কিমি রাস্তা অতিক্রম করে মুম্বাই পৌঁছতে পারেননি তখনো। সে কারণেই ঋদ্ধিমা ছিলেন ভিডিও কলে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!