[ আন্তর্জাতিক ]
জাতিসংঘের সাবেক মহাসচিব হাভিয়ার মারা গেছেন
ছবি: সংগৃহীত
জাতিসংঘের সাবেক মহাসচিব হাভিয়ার পেরেজ ডি কুয়েইয়ার মারা গেছেন। বুধবার তার ছেলে ফ্রান্সিসকো পেরেজ ডি কুয়েইয়ার একথা জানান। খবর এএফপি’র
ফ্রান্সিসকো পেরেজ ডি কুয়েইয়ার পেরুর আরপিপি রেডিওকে বলেন, এক সপ্তাহের জটিলতার পর আমার বাবা মারা গেছেন। তিনি বুধবার রাত ৮টা ৯মিনিটে মারা যান।
পেরুর এ কূটনীতিক ১৯৮১ থেকে ১৯৯১ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ইরান ও ইরাকের মধ্যে যুদ্ধ এবং এল সালভেদরে গৃহযুদ্ধ চলাকালে তিনি এ বিশ্ব সংস্থার নেতৃত্ব দেন।
.png)
এর আগে, জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গত ১৯ জানুয়ারি কুয়েইয়ারের শততম জন্মদিনে শুভকামনা জানান।
গুতেরেস টুইটারে লিখেন, জাতিসংঘের মহাসচিব হিসেবে তার অনেক অবদান ও অর্জনের জন্য এই শুভ জন্মদিনে আমরা অনেক উদ্দীপ্ত এবং তার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
তার ছেলে জানান, শুক্রবার অন্ত্যেষ্টিক্রিয়ার আগে পেরেজ ডি কুয়েইয়ারের মরদেহ পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাখা হবে।
ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!