[ দেশজুড়ে ]
জনশূন্য চাঁদপুর লঞ্চ টার্মিনাল
ছবি: ডেইলি বাংলাদেশ
পূর্ব ঘোষণা অনুযায়ী বন্ধ থাকায় চাঁদপুর লঞ্চ টার্মিনাল ছিল জনশূন্য। ফলে শনিবার ভোর থেকে চাঁদপুর-ঢাকা নৌপথের লঞ্চগুলো অনেকটা অলস সময় কাটিয়েছে।
এর আগে শুক্রবার রাত থেকেই চাঁদপুর থেকে কোনো লঞ্চ ঢাকা সদরঘাটের উদ্দেশে ছেড়ে যায়নি।
এদিকে টার্মিনালে কয়েকটি লঞ্চ থাকলেও সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। তবে কিছু যাত্রীকে বিকল্প হিসেবে ছোট লঞ্চে করে ঢাকা-নারায়ণগঞ্জের উদ্দেশে যাত্রা করতে দেখা গেছে।
অপরদিকে সড়ক পথে চাঁদপুর-ঢাকা রুটে চলাচলকারী বাসও বন্ধ রয়েছে। ফলে বাস টার্মিনালেও তেমন ভিড় দেখা যায়নি।
চাঁদপুর বন্দর কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, আপাতত চাঁদপুর-ঢাকা নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা দেয়া হলে ফের চলাচল শুরু হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!