[ অর্থনীতি ]
ছুটির সময়ও চালু থাকবে কাস্টমস হাউজ
এনবিআর এর মূল ফটক
করোনাভাইরাস প্রতিরোধে সরকারের ঘোষণা করা সাধারণ ছুটি চলছে। এমন সময়ও কাস্টমস হাউজ ও স্টেশনগুলো সীমিত আকারে দাফতরিক কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার এক পরিপত্রে বিষয়টি জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) মোহাম্মদ মেহরাজ উল আলম সম্রাট স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, আমদানিকৃত নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, জরুরি চিকিৎসা ও অন্যান্য সেবা সামগ্রী খালাস, রফতানি ও ইপিজেডের কার্যক্রম সচল রাখার জন্য কাস্টমস হাউজ ও স্টেশনসমূহে সীমিত আকারে দাফতরিক কার্যক্রম চলবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!