পথে ঘাটে অনুরাগীদের সেলফির আবদার কখনো ফেরান না সারা। সেদিনও এয়ারপোর্ট থেকে বের হতেই একের পর এক ভক্ত আসতে থাকে সেলফির আবদার নিয়ে। এরই মধ্যে এক জন হঠাৎই সারার কাঁধে হাত দিয়ে ঘনিষ্ঠ হয়ে ছবি তুলতে গেলেই ছিটকে সরে যান অভিনেত্রী।
উত্তেজিত সারাকে বলতে শোনা যায়, আপনি হাত দিচ্ছেন কেনো? যদিও এর পরেও সেই ভক্তের সঙ্গে দূরত্ব বজায় রেখে সেলফি তোলেন অভিনেত্রী।
.png)
পুরো ঘটনাটি ভিডিও বন্দী হয়েছে আলোকচিত্রীদের ক্যামেরায়। নেটে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই সারা ফ্যানেরা সেই ভক্তের সমালোচনায় সরব হন। সেলফি তোলার বাহানা দিয়ে তিনি যে শালীনতার মাত্রা লঙ্ঘন করে ফেলেছেন সে কথাও বলছেন নেটিজেনদের একাংশ।
এমনিতে ‘ডাউন টু আর্থ’ হিসেবে ইন্ডাস্ট্রিতে বেশ সুনাম রয়েছে সারার। সারা মানেই সব সময়ে হাসিমুখ, মিষ্টি ব্যবহার। কিন্তু এয়ারপোর্টে ভক্তের ব্যবহারে মেজাজ হারিয়ে ফেলেন বছর চব্বিশের এই নায়িকা।
সারা আলি খানের ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন।