ঢাকা,  শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

অনন্যার জন্যই কার্তিকের জীবন থেকে সরলেন সারা?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:১৯, ১ নভেম্বর ২০১৯
অনন্যার জন্যই কার্তিকের জীবন থেকে সরলেন সারা?
অনন্যা পান্ডে, কার্তিক আরিয়ান এবং সারা আলি খান

জন্মিদনেই কার্তিক আরিয়ানের সঙ্গে দেখা গেল অনন্যা পান্ডেকে। কার্তিক এবং অনন্যাকে একসঙ্গে দেখার পরই ঝলসে উঠতে শুরু করে ক্যামেরার ফ্ল্যাশ। শুধু তাই নয়, কার্তিক আরিয়ান এবং অনন্যা পান্ডেকে একসঙ্গে দেখার পরই তাদের ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

‘পতি পত্নী অউর ও’-তে কার্তিক আরিয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অনন্যা পান্ডে। এই সিনেমায় কার্তিক এবং অনন্যার সঙ্গে রয়েছেন ভূমি পেদনেকরও। ডিসেম্বরে মুক্তি পাবে কার্তিক, অনন্যা এবং ভূমির এই সিনেমা।

এদিকে সারা আলি খানের সঙ্গে সম্প্রতি বিচ্ছেদ হয়ে যায় কার্তিক আরিয়ানের। শোনা যায়, ক্যরিয়ারের জন্য একে অপরকে সময় দিতে পারছেন না। সেই কারণেই দুজনে একযোগে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান কার্তিক, সারা। 

তবে তাদের বিচ্ছেদ হয়ে গেলেও, করণ জোহারের বাড়িতে দীপাবলি পুজাতে কার্তিক এবং সারাকে একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করতে দেখা যায়। তবে অনন্যা পান্ডের সঙ্গে সম্পর্কের জেরেই কি কার্তিক আরিয়ানের সঙ্গে সারা আলি খানের বিচ্ছেদ হয়ে যায়? এমন প্রশ্নই এবার উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। 

প্রসঙ্গত, বিচ্ছেদ হয়ে গেলেও পরিচালক ইমতিয়াজ আলির সিনেমা ‘লাভ আজকাল’-এর সিক্যুয়েলে কার্তিক আরিয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে সারা আলি খানকে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!