ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
[ তথ্য প্রযুক্তি ]
গুগলের সাহায্যে বিদেশি ভাষা বুঝবেন যেভাবে
ছবি : সংগৃহীত
বিদেশি ভাষা বুঝতে সাহায্য করবে গুগল অ্যাসিস্ট্যান্ট। এন্টারপ্রেটার মোড এর মাধ্যমে অ্যানড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্ম ব্যবহাকারীরা এই সুবিধা পাবেন। এর আগে গুগল হোম স্পিকার, স্মার্ট ডিসপ্লের মতো ডিভাইসে এ সুবিধা চালু হয়েছিল।
গুগল জানিয়েছে, গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে এরইমধ্যে পর্যটকেরা ফ্লাইট, রেস্তোরাঁ খোঁজাসহ বিভিন্ন পরামর্শ নিচ্ছেন। ভ্রমণের সময় বাড়তি সাহায্য করতে অ্যাসিস্ট্যান্টের রিয়েল টাইম ট্রান্সলেশন ফিচার বা এন্টারপ্রেটার মোড অ্যান্ড্রয়েড ও আইওএস স্মার্টফোনে চালু হচ্ছে। সামনে কেউ অপরিচিত ভাষায় কথা বললে এই ফিচারের মাধ্যমে কনভার্ট করা যাবে।
বৈশ্বিক পর্যায়ে স্মার্টফোনের জন্য ভাষান্তর সুবিধাটি চালু করার ফলে পর্যটকেরা ভাষাগত অসুবিধা দূর করতে পারবেন। কেউ যদি চাইনিজ বলতে চান তবে অ্যাসিস্ট্যান্টকে বলতে হবে, ‘হেই গুগল, বি মাই চাইনিজ ট্রান্সলেটর’। তখন কারো সঙ্গে এ ভাষায় কথা বলা যাবে।
বাংলাসহ ৪৪টি ভাষা সমর্থন করবে এই ফিচারে। প্রতিটি কথা ভাষান্তরের পরে তার জন্য উপযোগী জবাবও প্রস্তুত করে দেবে অ্যাসিস্ট্যান্ট।
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!