ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

গরমে ত্বকের তৈলাক্ত ভাব দূর করে উজ্জ্বল করবে এই ফেসপ্যাক 

লাইফষ্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:৫২, ২ জুন ২০২০
গরমে ত্বকের তৈলাক্ত ভাব দূর করে উজ্জ্বল করবে এই ফেসপ্যাক 
ছবি: প্রতীকী

গরমে অনেকের ত্বক তৈলাক্ত হয়ে পড়ে। এতে ব্রণসহ দেখা দেয় নানা সমস্যা। আবার অনেকের ত্বক শুষ্ক হয়ে যায়। শুষ্ক ত্বকেরও রয়েছে নানা ঝক্কি। 

তাই এই সময় ত্বককে হাইড্রেট রাখতে বেশি করে তরল খাবার খান। সেই সঙ্গে প্রচুর পানি, ফলের রস, ডাবের পানি, স্যালাইন খেতে পারেন। 

এছাড়াও ত্বকের ব্রণ দূর করতে ব্যবহার করতে পারেন পাকা আমের ফেসপ্যাক। এটি আপনার ত্বক কোমল ও উজ্জ্বল করে তুলবে। পাকা আমে রয়েছে বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ। যা ত্বকের স্বাস্থ্য উন্নতি করে। 

এজন্য এক টেবিল চামচ আমের ক্বাথ, দুই চা চামচ গমের আটা এবং এক চা চামচ মধু নিন। ঘন পেস্ট তৈরি করে মুখে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে নিন।  

আবার এক টেবিল চামচ আমের ক্বাথের সঙ্গে এক চা চামচ করে চালের গুঁড়া, মধু আর দুধ মিশিয়ে স্ক্রাবার বানিয়ে নিতে পারেন। এটি সারা মুখে ৫ মিনিট স্ক্রাব করে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে নিন। 

সূত্র: টাইমসঅবইন্ডিয়া

ডেইলি-বাংলাদেশ/জেএমএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!