[ দেশজুড়ে ]
ইঞ্জিন বিকল, কিশোরগঞ্জ এক্সপ্রেসের যাত্রা দুই ঘণ্টা বিলম্ব
ছবি: ডেইলি বাংলাদেশ
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে ইঞ্জিন বিকল হয়ে আটকে আছে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় ট্রেনটির যাত্রা শুরুর কথা থাকলেও সন্ধ্যা ৬টা পর্যন্ত তা সম্ভব হয়নি। এতে ভোগান্তিতে পড়েছেন স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা। পাশাপাশি ট্রেনটির শিডিউল বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
বুধবার বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খলিলুর রহমান।
তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৪টায় ট্রেনটির ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। ইঞ্জিন সচল হতে কত সময় লাগবে এবং কখন ট্রেনটির যাত্রা শুরু হবে, তা এখনো নিশ্চিত নয়।
নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পার হলেও ট্রেন ছাড়তে না পারায় স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিলম্বের প্রভাব ট্রেনটির পরবর্তী চলাচলের সময়সূচিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!