ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

খিলক্ষেতে বাসে তল্লাশি, ইয়াবাসহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৫৪, ২০ আগস্ট ২০১৯
খিলক্ষেতে বাসে তল্লাশি, ইয়াবাসহ আটক দুই
ছবি: প্রতীকী

রাজধানীর খিলক্ষেত এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাড়ে আট হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। আটকরা হলেন- আব্দুস সাত্তার (২৭) ও আব্দুস সাত্তার (৩৪)।

মঙ্গলবার সকালে খিলক্ষেতের বিআরটিএ ডিপোর সামনে থেকে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। র‍্যাব-৪-এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব-৪-এর একটি দল। সে সময় সদরঘাট থেকে বাইপাইলের একটি যাত্রীবাহী বাসে (ভিক্টর ক্লাসিক) তল্লাশি চালিয়ে সবজির ঝুড়িতে লুকানো আট হাজার ছয়শ’ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়। 

এতে আরো বলা হয়, আটক দুই ব্যক্তি কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে থাকেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

ডেইলি বাংলাদেশ/ইএ/আরএইচ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!