সম্প্রতি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী প্রবীণ কাসওয়ান খাড়া পাহাড়ে হাতি চলাফেরা করার একটি ভিডিও টুইটারে আপলোড করেছেন।
ভিডিওতে দেখা যায়, খাড়া পাহাড়ের খাঁজে খাঁজে পা রেখে একটি হাতি উঠেছে। তবে হাতিটি কতটুকু উঁচুতে উঠেছে তার নির্দিষ্ট করে বুঝা যায়নি। তবে হাতিটি একটি উঁচু জায়গায় পৌঁছে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
.png)
ভিডিও আপলোডকারী প্রবীণ কাসওয়ান জানান, হাতিটি পাহাড়ে উঠার একটি রহস্য রয়েছে। ওই পাহাড়ে মৌলিক চাহিদা পূরণ করতে প্রাণীটি উঠেছিল। সেখানে হাতিকে ঘাস খেতে দেখা গেছে। আর ওই পাহাড়টি নীলগিরি বলে জানিয়েছেন প্রবীণ কাসওয়ান।