ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

খলনায়িকা ঐশ্বরিয়া! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০:২৭, ৩ সেপ্টেম্বর ২০১৯
খলনায়িকা ঐশ্বরিয়া! 
ছবি: ঐশ্বরিয়া

চিরাচরিত গ্ল্যামারাস চরিত্রের বাইরে ভিন্ন দৃষ্টিতে দেখা গেল সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইকে। মণি রত্নম পরিচালিত নতুন ছবিতে এভাবেই দেখা যাবে এ অভিনেত্রীকে। অর্থাৎ এ ছবিতে ঐশ্বরিয়াকে দেখা যাবে খলনায়িকার ভূমিকায়। 

অনেকেই বলে থাকেন, নেগেটিভ চরিত্রে অভিনয় করা সবসময় চ্যালেঞ্জিং। কারণ একজন খলনায়ক বা খলনায়িকার চরিত্রের আড়ালে লুকিয়ে থাকে একাধিক মানসিকতা। মণি রত্নমের আগামী সিনেমায় সেই চ্যালেঞ্জই গ্রহণ করেছেন ঐশ্বরিয়া। 

সূত্রের খবর, তামিল কাহিনী ‘কালকি’-এর উপর ভিত্তি করে রচনা করা হয়েছে সিনেমার চিত্রনাট্য। চোল সাম্রাজ্যের ইতিহাসের উপর ভিত্তি করে রচিত কাহিনী কালকি। সেখানে চোল সাম্রাজ্যের কোষাধ্যক্ষ পেরিয়া পাঝুভেত্তারাইয়ার স্ত্রী নন্দিনীর ভূমিকায় অভিনয় করবেন ঐশ্বরিয়া।

Advertisement

প্রায় ১,০০০ বছর আগের ইতিহাসকে ভিত্তি করে সিনেমা তৈরি করা কখনোই সহজ নয়। এর মধ্যেই গবেষণার কাজ অনেকটাই সেরে ফেলেছেন পরিচালক। সূত্রের খবর এর মধ্যেই বিশাল সেট তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে। চলতি বছরের শেষেই শুটিং শুরু হবে বলে মনে করা হচ্ছে। 

শোনা যাচ্ছে, অমিতাভ বচ্চনও এ সিনেমায় কোনো একটি চরিত্রে অভিনয় করবেন। এর আগে শেষবার ২০০৫ সালে ‘সরকার রাজ’-এ শেষবার পর্দায় একসঙ্গে দেখা গিয়েছিল অমিতাভ-ঐশ্বরিয়াকে।

ডেইলি বাংলাদেশ/এনএ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!