ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ক্লিন বোল্ড হয়েও যখন রিভিউ চেয়েছিলেন সৌম্য!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২৪, ৩১ জানুয়ারি ২০২০
ক্লিন বোল্ড হয়েও যখন রিভিউ চেয়েছিলেন সৌম্য!
সৌম্য সরকার

আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে কোনো ধরনের সন্দেহ থাকলে সাধারণত রিভিউ নেন ব্যাটসম্যান, যেটাকে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) বলা হয়। তবে এমন কি কখনো শুনেছেন, যখন পরিস্কারভাবে বোল্ড হয়েও কোনো ব্যাটসম্যান রিভিউয়ের আবেদন করেছেন। 

ক্রিকেট ইতিহাসে এমনটা একবারই হয়েছে। যেটা সম্ভবত কোনো ব্যাটসম্যানের জন্য খুবই বিব্রতকর ব্যাপার। ঘটনাটি ঘটেছিলো ২০১৭ সালে গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। শ্রীলংকা ও বাংলাদেশের মধ্যকার ম্যাচে।  

টাইগারদের শ্রীলংকা সফরের প্রথম টেস্ট ছিলো এটি। চতুর্থ ইনিংসে বাংলাদেশের জন্য লক্ষ্য ছিলো ৪৫৭ রান। বাংলাদেশের সংগ্রহ তখন বিনা উইকেটে ৬৭ রান, ৪৮ বলে ৫৩ রানে ব্যাট করছিলেন সৌম্য সরকার। আসিলা গুনারত্নের একটি বল সৌম্যের অফ স্টাম্প উড়িয়ে দেয়। আম্পায়ার আঙুল তুলতে কিছুটা সময় নেন। লংকান খেলোয়াড়রা উদযাপনে ব্যস্ত। 

কিন্তু আম্পায়ারের সময় ক্ষেপন করে আউট দেয়ায় দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন সৌম্য সরকার। তিনি ভাবছিলেন তাকে হয়তো কট বিহাইন্ড আউট দেয়া হয়েছে। 

সৌম্য সরকার তার ব্যাটিং সঙ্গীর দিকে তাকান এবং হঠাৎ করেই ডিআরএস এর আবেদন করে বসেন। যাতে আম্পায়ারসহ মাঠে সবাই হতচকিয়ে যান। 

আম্পায়ার সৌম্যকে বলেন, তুমি কিসের জন্য আবেদন করেছো, তুমি তো ক্লিন বোল্ড। 

সৌম্য তার ভুল বুঝতে পারেন এবং ধীরে ধীরে প্যাভিলিয়নের দিকে হাঁটা শুরু করেন। সবাই অট্টহাসিতে ফেটে পড়েন। যেটা নিঃসন্দেহে একজন ব্যাটসম্যানের জন্য খুবই বিব্রতকর বিষয়। 

ডেইলি-বাংলাদেশ/এম
লিংক সফলভাবে কপি হয়েছে!