ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ লাইফস্টাইল ]

কাঁচা আমের টক-মিষ্টি স্বাদের আমসত্ত্ব তৈরির সহজ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩:০২, ১৭ মে ২০২০
কাঁচা আমের টক-মিষ্টি স্বাদের আমসত্ত্ব তৈরির সহজ রেসিপি
কাঁচা আমের টক-মিষ্টি আমসত্ত্ব

কাঁচা আম মানেই জিভে জল আনা স্বাদ। নানাভাবেই কাঁচা আম খাওয়া যায়। তবে কাঁচা আমের টক-মিষ্টি আমসত্ত্ব খেয়েছেন কি? বাইরে কেনা আমসত্ত্ব মোটেও স্বাস্থ্যকর হয় না।

তাই ঘরে বসে নিজেই তৈরি করে নিন আমসত্ত্ব। যা তৈরি করা খুবই সহজ ও স্বাস্থ্যকর। তাছাড়া আমের মৌসুম চলে গেলেও বছরজুড়ে আমের স্বাদ নেয়া সম্ভব হবে আমসত্ত্বের মাধ্যমে। দেরি না করে চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি- 

চার কেজি আমের খোসা ছাড়িয়ে নিন। এবার আমগুলো বীচি ফেলে টুকরো করে নিন। এবার ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিন। ঠাণ্ডা হয়ে এলে ছোট ছিদ্রের চালুনী দিয়ে চেলে নিন। এভাবে আমের ক্লাথ করে নিন।

এবার চুলায় প্যান বসিয়ে আমের ক্বাথ এবং পরিমাণ মতো চিনি দিয়ে মাঝারি আঁচে রেখে ক্রমাগত নাড়ুন। যতক্ষণ ঘন না হয় ততক্ষণ নাড়তে থাকুন। ঘন হয়ে এলে নামিয়ে ছড়ানো পাত্রে ঢেলে রোদে শুকাতে দিন। একটানা এক সপ্তাহ রোদে শুকালেই আপনার কাঁচা আমের টক-মিষ্টি আমসত্ত্ব তৈরি। পছন্দ মতো আকারে কেটে বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!