ঢাকা,  শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

[ খবর ]

করোনা সচেতনতায় অ্যানিমেশন ওয়েব সিরিজ

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৪, ৬ এপ্রিল ২০২০
করোনা সচেতনতায় অ্যানিমেশন ওয়েব সিরিজ
ছবি: সংগৃহীত

করোনাভাইরাস নিয়ে সচেতনতামূলক অ্যানিমেশন ওয়েব সিরিজ নির্মাণ করলেন পরিচালক আকতারুল আলম তিনু। ‘করোনা কাল’ নামের এই নির্মিত ওয়েব সিরিজটিতে তুলে ধরা হয়েছে করোনাভাইরাস কীভাবে ছড়ায় এবং কীভাবে তা প্রতিরোধ করা যায়।

পরিচালনার পাশাপাশি ‘করোনা কাল’র থ্রিডি অ্যানিমেশন এবং সম্পাদনা করেছেন আকতারুল আলম তিনু। সোমবার ১০ পর্বের ওয়েব সিরিজটির প্রথম পর্ব ইউটিউবে প্রকাশ পেয়েছে। ধারাবাহিকভাবে বাকি পর্বগুলো প্রকাশ পাবে বলেও জানান এর নির্মাতা। 

নির্মাতা আকতারুল আলম তিনু বলেন, এই দুর্যোগপূর্ণ মুহূর্তে মানুষকে সচেতন করতে অ্যানিমেশনটি নির্মাণ করলাম। আশা করছি এটি দেখে দর্শক করোনা নিয়ে অনেককিছু জানতে পারবেন। আপাতত ‘করোনা কাল’র ১০ পর্ব প্রকাশের পরিকল্পনা রয়েছে। তবে পর্ব আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

টিম আটের গল্প ভাবনায় নির্মিত অ্যানিমেশন ওয়েব সিরিজটিতে কণ্ঠ দিয়েছেন আকতারুল আলম তিনু, মঈনুল ইসলাম সাইদী ও মার্জিয়া নাহার শাওনা। এটি প্রযোজনা করেছে ইনফ্রিকুয়েন্ট ক্রিয়েশন ও প্রকাশ পাচ্ছে সি মিউজিক মোশনের ব্যানারে।

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!