ঢাকা,  রোববার   ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

করোনার সময়ে চার শিল্পীর ‘যখন যুদ্ধে আছি’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৯, ২ জুন ২০২০
করোনার সময়ে চার শিল্পীর ‘যখন যুদ্ধে আছি’
ছবি: সংগৃহীত

করোনার কারণে স্বাভাবিক জীবন ছেড়ে কঠিন এক জীবনের সঙ্গে অভ্যস্থ হয়ে যাচ্ছে বিশ্বের মানুষ। শারীরিক সক্ষমতার পাশাপাশি এ যেন মানসিক যুদ্ধ। আর এ লড়াইয়ে উদ্বুদ্ধ করতে নতুন গান নিয়ে আসছেন চার শিল্পী মাহাদী ফয়সাল, এলিটা করিম, পড়শী ও মাহতিম সাকিব।

নতুন এ গানের শিরোনাম ‘যখন যুদ্ধে আছি’। সচেতনতামূলক গানটির কথা লিখছেন আসিফ ইকবাল, সুর করেছেন শাহবাজ খান পিলু ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। গানটির কাজ শেষের দিকে।

জানা গেছে, শিগগিরই গানটি ‘গানচিল মিউজিক’র ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। পাশাপাশি গানটি প্রকাশিত হবে দেশের অডিও স্ট্রিমিং পোর্টাল ও অ্যাপসগুলোতে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!