ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

করোনার আতঙ্কে বাতিল দীপিকার ট্যুর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৮, ৪ মার্চ ২০২০
করোনার আতঙ্কে বাতিল দীপিকার ট্যুর
দীপিকা পাড়ুকোন

প্যারিস ফ্যাশন উইকে যাওয়া হলো না বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ার কারণেই এই ট্যুরটা বাতিল করে দেন অভিনেত্রী। 

লুই ভিতোঁ ব্র্যান্ডের সঙ্গে যুক্ত দীপিকা। সেই সূত্রেই প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতে এ সপ্তাহেই ফ্রান্সে পৌঁছনোর কথা ছিল তার। কিন্তু শেষ মুহূর্তে ট্রিপ বাতিল করতে হয়েছে তাকে। কারণ ইউরোপেও এখন করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যে কারণে ঝুঁকি নিতে চাননি তিনি। 

মুখপত্রের মাধ্যমে বিবৃতি দিয়ে ভারতীয় গণমাধ্যমে এমন খবরই জানিয়েছেন দীপিকা। এবারের প্যারিস ফ্যাশন উইকের রেড কার্পেটে দীপিকার অ্যাপিয়ারেন্স মিস করলেন তার ভক্তরা। 

Advertisement

অন্যদিকে শোনা যাচ্ছে, করোনা আতঙ্কে পাল্টে গিয়েছে বরুণ ধাওয়ান-নাতাশা দালালের বিয়ের জায়গাও। থাইল্যান্ডে ডেস্টিনেশন ওয়েডিংয়ের বদলে এবার অন্য জায়গা ঠিক করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!