ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কমলনগরে বাস খাদে, ২৫ যাত্রী আহত

কমলনগর প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:২৩, ১৭ নভেম্বর ২০১৯
কমলনগরে বাস খাদে, ২৫ যাত্রী আহত
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরের কমলনগরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ২৫ জন আহত হয়েছে। রোববার দুপুর পৌনে ১২টায় উপজেলার তোরাবগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।

কমলনগর থানার ওসি মো. নুরুল আফছার জানান, বাসটি রামগতি থেকে লক্ষ্মীপুর যাচ্ছিলো। পথে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনাকে সাইড দিতে গেয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে স্থানীয়রা ২৫জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি আরো জানান, আহতরা রামগতি ও কমলনগরের বিভিন্ন এলাকার বাসিন্দা। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার সাইফুল ইসলাম বলেন, আহতদের মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি আছে। গুরুতর অবস্থায় একজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!