ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

কন্যা সন্তানের বাবা হলেন বাপ্পা মজুমদার

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫২, ১৮ ডিসেম্বর ২০১৯
কন্যা সন্তানের বাবা হলেন বাপ্পা মজুমদার
বাপ্পা মজুমদার এবং স্ত্রী তানিয়া হোসাইন

জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও মডেল-অভিনেত্রী তানিয়া হোসাইনের ঘর আলোকিত করে এসেছে কন্যা সন্তান। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে প্রথম সন্তানের জন্ম দেন তানিয়া। 

বাবা হলেন বাপ্পা মজুমদার

মা ও নবজাতক দু’জনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন বাপ্পা। তিনি ফেসবুকে অ্যাকাউন্টে লেখেন, আপনাদের সবার আশীর্বাদে আমরা বাবা-মা হয়েছি। মা ও কন্যা দু’জনেই ভালো আছে।

Advertisement

এই তারকা দম্পতির মেয়ের নাম রাখা হয়েছে অগ্নিমিত্রা মজুমদার পিয়েতা। জন্মের আগেই তারা নামটি ঠিক করে রেখেছিলেন বলে জানা যায়।

২০১৮ সালের ১৬ মে পারিবারিকভাবে বাপ্পা-তানিয়ার বিয়ে হয়। একই বছর জুনে হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!