ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ককপিটে যাত্রী প্রবেশের অনুমতি দিয়ে বরখাস্ত হলেন পাইলট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৫০, ৫ নভেম্বর ২০১৯
ককপিটে যাত্রী প্রবেশের অনুমতি দিয়ে বরখাস্ত হলেন পাইলট
ছবি: সংগৃহীত

বিমানের ককপিটে যাত্রী প্রবেশের অনুমতি দিয়ে বরখাস্ত হয়েছেন চীনের এক পাইলট। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে বিমানের ককপিটে এক নারী যাত্রীর ছবি ছড়িয়ে পড়লে দেশটিতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

গত ৪ জানুয়ারি গুইলিন থেকে ইয়াংজু শহরের বিমান গুইলিং জিটি ১০১১ তে এই ঘটনা ঘটে বলে  জানিয়েছে বিবিসি।

চীনের মাইক্রো ব্লগিং সাইট উইবো’তে সেই যাত্রীর পোস্টটি ভাইরাল হওয়ার পর গত রোববার বিষয়টি বিমান কর্তৃপক্ষের নজরে আসে। পোস্টটিতে দেখা যায়, এক নারী ‘ভি’ চিহ্ন দেখিয়ে ক্যাপ্টেনকে ধন্যবাদ জানাচ্ছেন।

Advertisement

এয়ার গুইলিন তাদের দেয়া বিবৃতিতে বলে, অনুমোদনহীন ব্যক্তিকে বিমানের ককপিটে প্রবেশ করতে দিয়ে পাইলট নিয়ম লঙ্ঘন করেছেন। যাত্রীদের নিরাপত্তাই এয়ার গুইলিনের সর্বোচ্চ অগ্রাধিকার।বিমানের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে এমন অসঙ্গত ও অপেশাদারি আচরণের ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স।

চীনের সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ম অনুসারে বিশেষ অনুমোদন ছাড়া যাত্রীদের ককপিটে প্রবেশের অনুমতি নেই। আর এ ঘটনার তদন্ত চলার সময়েই জড়িত কর্মীদের বরখাস্ত করা হয়।

এর আগে বিমানের ককপিটে নিজের স্ত্রীকে প্রবেশ করতে দেয়ায় এক পাইলটকে ছয় মাসের জন্য বরখাস্ত করেছিলো চীনের ক্যারিয়ার দোংহাই এয়ারলাইন্স। এ ছাড়া ফ্লাইট প্রশিক্ষক হিসেবেও তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছিলো।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!