ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এসএসসির প্রথম দিনে ভুল প্রশ্নে পরীক্ষা

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৮, ৩ ফেব্রুয়ারি ২০২০
এসএসসির প্রথম দিনে ভুল প্রশ্নে পরীক্ষা
ফাইল ছবি

বরিশাল নগরীর হালিমা খাতুন বালিকা বিদ্যালয় কেন্দ্রে বাংলা প্রথম পত্রের এমসিকিউ পরীক্ষা ভুল প্রশ্নে নেয়া হয়েছে।

প্রায় শতাধিক নিয়মিত পরীক্ষার্থীরা ২০১৮ সালে সিলেবাসে অর্থাৎ অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নে উত্তর লিখতে হয়েছে।

শিক্ষার্থীরা জানান, এমসিকিউ পরীক্ষা ত্রিশ মিনিটের ও ত্রিশ নম্বরের। এ পরীক্ষা প্রথমেই দিতে হয়। যারা প্রশ্ন বণ্টন করেছেন তাদের এ ভুল। এজন্য তারা পরীক্ষায় সঠিক উত্তর দিতে পারেননি বলে চিন্তিত।

Advertisement

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইউনুছ বলেন, যেসব পরীক্ষার্থী ভুল প্রশ্নে পরীক্ষা দিয়েছে। তাদের বিষয়টি খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে। তাদের পরীক্ষায় নম্বর পেতে কোনো অসুবিধা হবে না।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!