অভিনেত্রী এলি আব্রামকে পরিচালকের কুপ্রস্তাব
কুপ্রস্তাব দেয়া হয়েছে বলিউড অভিনেত্রী এলি আব্রামকে। সম্প্রতি একথা জানিয়েছেন তিনি। ‘মিকি ভাইরাস’, ‘কিস কিসকো প্যার করু’র মতো কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। বিগ বসের ঘরেও দেখা গিয়েছে তাকে। তা সত্ত্বেও বলিউডে সেভাবে জায়গা শক্ত করতে পারেননি তিনি।
বলিউডের এই অভিনেত্রী এবার মুখ খুললেন নিজের কাস্টিং কাউচের অভিজ্ঞতা নিয়ে। এলি বলেন, বলিউডে লড়াই করে টিকে থাকা শক্ত বিষয়। এখানে লড়াই না করে নিজের পায়ের তলার মাটি কখনো শক্ত করা যায় না।
বলিউডে যখন তিনি প্রথম আসেন, সেই সময় একটি পার্টিতে গিয়ে এক পরিচালকের সঙ্গে দেখা হয়। তিনি এলিকে শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। শুধু তাই নয়, একটি সিনেমার জন্য স্বাক্ষর করার পর তিনি জানতে পারেন, সেখান থেকে বের করে দেয়া হয়েছে তাকে।
কী কারণে ওই সিনেমা থেকে তাকে সরিয়ে দেয়া হল? প্রথম দিকে সেই প্রশ্নের উত্তর পাননি তিনি। পরে জানতে পারেন, সেই সিনেমার জন্য যাকে বেছে নেয়া হয়েছে নায়ক হিসেবে, সেই অভিনেতা তাকে পছন্দ করেন না। অভিনেতা অপচ্ছন্দ করেন বলেই সেই সিনেমা থেকে তাকে সরিয়ে দেয়া হয়েছে বলে জানান এলি।
পাশাপাশি এও জনান, বলিউডে তিনি কোনওদিন নিজের জায়গা শক্ত করতে পারবেন না, এমনও জানানো হয় তাকে। তার মতো বেটে এবং মোটা কারো অভিনেত্রী হওয়ার ইচ্ছে থাকা উচিত নয় বলেও এলিকে বিভিন্ন সময় কটাক্ষ করা হয় বলে জানান তিনি।
ডেইলি বাংলাদেশ/এমএস