এবার রাখি বলছেন, তিনি প্রেগন্যান্ট
কিছুদিন আগেই বিয়ে নিয়ে ড্রামা করেছিলেন বলিউডের ড্রামা কুইন খ্যাত অভিনেত্রী রাখি সাওয়ন্তি। হানিমুনের কথাও বলেছিলেন তিনি। এবার নতুন নাটক। তিনি নাকি গর্ভবতী। এমনটাই দাবি রাখি সাওয়ন্তির।
জানু আই অ্যাম প্রেগন্যান্ট, এমনটাই লিখে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন তিনি। কয়েক মাস আগে নিজেই তিনি দাবি করেছিলেন, যে তিনি বিবাহিতা। আর এখন তিনি দাবি করছেন যে তিনি গর্ভবতী।
কয়েকদিন আগেই জনৈক রীতেশ নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ের কথা জানিয়েছিলেন তিনি। যদিও সেই ব্যক্তিকে এখনো পর্যন্ত দেখা যায়নি প্রকাশ্যে।
.png)
রাখি দাবি করেন, তার স্বামী রীতেশ নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিসে কর্মরত। তবে সেই সমস্ত গল্পের পর এবার রাখি নিজেই একটি ইনস্টাগ্রাম ভিডিওতে জানিয়েছেন যে তিনি গর্ভবতী। যদিও এটি একটি মজার ভিডিও। রাখি সত্যিই গর্ভবতী কিনা তা জানা যায়নি।
রাখির এই ভিডিও ঘিরো তোলপাড় শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই দাবি করছেন রাখি ‘অতি নাটকীয়তার রানি’ হয়ে উঠেছেন! শোনা গিয়েছিল, বিগবস ১৩-এ রাখীকে দেখা যাবে খুব শিগগিরই সঙ্গে থাকবেন তার স্বামী। তবে এখন সেই আশায় পানি ঢেলে নতুন ভিডিও পোস্ট করেন ড্রামা কুইন।
ডেইলি বাংলাদেশ/টিএএস