ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এবারে ইয়াবাসহ ধরা খেলেন স্বামী-স্ত্রী

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৭, ১ নভেম্বর ২০১৯
এবারে ইয়াবাসহ ধরা খেলেন স্বামী-স্ত্রী
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরে সিংড়ায় ৪০০ ইয়াবাসহ স্বামী- স্ত্রীকে আটক করেছে গোয়েন্দা পুলিশের সদস্যরা। বৃহস্পতিবার রাতে সিংড়া উপজেলা বিবির আধাখোলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন- মো. মকবুল হোসেন উপজেলার বিবির আধখোলা এলাকার সমতুল্লার ছেলে ও মোছা. নাসিমা বেগম ওই এলাকার মো. মকবুল হোসেনের স্ত্রী।
 
জেলা গোয়েন্দা পুলিশের ওসি সৈকত হাসান জানান, বৃহস্পতিবার মধ্যরাতে সিংড়ার বিবির আধখোলায় নিজ বাড়ি থেকে ওই দুইজনকে ৪০০ ইয়াবাসহ আটক করা হয়। এ বিষয়ে সিংড়া থানায় মামলা রুজু করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!