ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

এক সপ্তাহে সাত গান প্রকাশ করলেন আরেফিন রুমি!

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৮, ৫ মে ২০২০
এক সপ্তাহে সাত গান প্রকাশ করলেন আরেফিন রুমি!
আরেফিন রুমি

কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক আরেফিন রুমি ক্যারিয়ারে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। করেনাভাইরাসের কারণে এক মাসের বেশি সময় ধরে ঘরবন্দী এই গায়ক। কিন্তু নিজের মতো করে সময়টাকে কাজে লাগাচ্ছেন তিনি। এক সপ্তাহে প্রকাশ করেছেন সাত গান।

গানগুলোর শিরোনাম- বৃষ্টি হয়ে, ছোট্ট ভুবন, ধোঁয়া ধোঁয়া, ইয়া ওয়ালিউল, রংধনু সাজে, মহারাজ ও মনের মানুষ। সবগুলো গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছন রুমি নিজেই। জানা গেছে, গানগুলো নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন তিনি।

এ প্রসঙ্গে আরোফিন রুমি বলেন, রমজান মাসে ইবাদতের পাশাপাশি ভক্তদের জন্য গত সাত দিনে সাতটি গান প্রকাশ করলাম। সাতটি গান সাত রকমের। সময়ের সঙ্গে গানগুলো ভালো অবস্থানে যাবে বলেই বিশ্বাস।

জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ব্যক্তিজীবনের কিছু জটিলতায় গান থেকে দূরে সরে যান আরেফিন রুমি। এরপর ১৮ মাস মাজারে কাটিয়ে ফের গানে ফেরেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!