ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ খবর ]

এএফসি কাপের ম্যাচ স্থগিত 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৪৭, ১৮ মার্চ ২০২০
এএফসি কাপের ম্যাচ স্থগিত 
এফসি কাপের ম্যাচ স্থগিত

করোনাভাইরাসের কারণে এএফসি কাপের ম্যাচ স্থগিতর ঘোষণা দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।  এই আসরের পরবর্তী সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে এএফসি।

ফিফা গত ১০ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বের সকল ম্যাচ স্থগিত ঘোষণা করে। একই দিন ফিফা ও এএফসি এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের ম্যাচও স্থগিত করার ঘোষণা দেয়।

গত ১১ মার্চ এএফসি কাপের ৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়।  ঢাকায় খেলতে আসা মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবকে ৫-১ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ থেকে একমাত্র দল হিসেবে এএফসিতে খেলা বসুন্ধরা কিংস। 

আগামী ১৪ এপ্রিল আসরের দ্বিতীয় পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত কথা ছিল । তবে এবার সেগুলোও স্থগিত করা হলো।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!