[ লাইফস্টাইল ]
এই পূজায় পাতে থাকুক ‘মোরগ খোবানী’
ফাইল ছবি
মোরগ খোবানী নামটি শুনেছেন নিশ্চয়! এই রেসিপিটির বিশেষত্ব হচ্ছে আলুবোখারা। দেখতে একটু লালচে হয়। মোরগ খোবানী ছাড়াও এর অন্য একটি নাম হচ্ছে রেড চিকেন। খুবই সহজ এই রেসিপিটি। তাছাড়া খেতেও অসাধারণ হয় এটি। চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি-
উপকরণ: মুরগির মাংস দেড় কেজি, আলুবোখারা সিকি কাপ, পেঁয়াজ কুঁচি ২ কাপ, আদা বাঁটা ১ টেবিল চামচ, রসুন বাঁটা ১ চা চামচ, দারুচিনি ১টি, এলাচ ২টি, টমেটো টুকরা করে কাটা ২টি, তেল আধা কাপ, লবণ পরিমাণ মতো।
প্রণালী: একটি প্যানে তেল নিয়ে তাতে পেঁয়াজ কুঁচি ছেড়ে বেরেস্তা করুন। এবার তাতে মুরগির পিসগুলো, আদা বাঁটা ও রসুন বাঁটা দিয়ে ভাঁজুন। তারপর দারুচিনি, এলাচ, টমেটো ও লবণ দিয়ে নেড়ে ভালো করে ২ মিনিট রান্না করুন। মৃদু আঁচে ঢেকে রাখুন। মাংস সেদ্ধ হয়ে এলে আলুবোখারা দিয়ে কয়েক মিনিট মৃদু আঁচে ঢেকে রাখুন। আলুবোখারা নরম হলেই নামিয়ে ফেলুন। তারপর পরিবেশন করুন গরম গরম মজাদার মোরগ খোবানী।
.png)
ডেইলি বাংলাদেশ/এএ
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!