[ দেশজুড়ে ]
উড়ছে ছাত্রলীগ নেতার নৌকা ঘুড়ি
উড়ছে নৌকার আদলে তৈরি ঘুড়ি
হটাৎ চোখে পড়লে অবাক হবে যে কেউ। মনে হবে, নৌকা আকাশে উড়ছে। এমন ঘটনা ঘটেছে নাটোরের গুরুদাসপুরে।
নৌকার মতো ঘুড়ি বানিয়েছেন গুরুদাসপুরের আশিক বিল্লাহ নামে এক যুবক। এরপর ঘুড়িটি তিনি উপহার দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লাকে।
ছাত্রলীগ নেতা আহম্মদ আলী মোল্লা বলেন, লকডাউনে ঘরবন্দী জীবনে একটু প্রশান্তি ফেরাতে ঘুড়ি ওড়াচ্ছি। নৌকার মতো দেখতে ঘুড়িটি স্থানীয় অনেকের নজর কেড়েছে। ছোট ভাই আশিককে ধন্যবাদ।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!