ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরাকে ইরানি দূতাবাসে অগ্নিসংযোগ নিহত ১, আহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৪, ২৮ নভেম্বর ২০১৯
ইরাকে ইরানি দূতাবাসে অগ্নিসংযোগ নিহত ১, আহত ৩৫
ছবি: সংগৃহীত

ইরাকে ইরানি দূতাবাসে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দেশটির সরকার বিরোধী বিক্ষোভকারীরা। অগ্নিকান্ডের এ ঘটনায় একজন নিহত সহ ৩৫ জন আহত হয়েছেন। 

ইরাকের প্রধান শিয়া শহর নাজাফে অবস্থিত ইরানি দূতাবাস। সেখানে ইরান বিরোধী বিক্ষোভকারীদের নাটকীয় ভাবে দূতাবাস’কে আগুনে পুড়িয়ে দেয়ার পর বৃহস্পতিবার শহরটিতে কারফিউ জারি করা হয়েছে। খবর - ওয়াশিংটন পোস্ট

ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, আগুন ছড়িয়ে পড়ার পূর্বেই সেখান থেকে বেশিরভাগ দূতাবাস কর্মীদের সরিয়ে নেয়া হয়। এর পূর্বে গত ৪ নভেম্বর কারবালার ইরানি দূতাবাসেও একই ধরণের হামলার ঘটনা ঘটেছিল।

Advertisement

তেল সমৃদ্ধ এ দেশটিতে টানা প্রায় দুই মাস ব্যাপী মৌলিক পরিষেবা, কর্মসংস্থান এবং দুর্নীতির অবসানের দাবিতে সরকার বিরোধী বিক্ষোভ করছে দেশটির জনগণ।

আগুন লাগানোর ব্যাপারে তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মৌসাভি। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি ইরাকের সরকারকে কূটনৈতিক ছিটমহল রক্ষার দ্বায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন।

তিনি বলেন, ‘অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’

রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ইরাকের সরকার প্রাদেশিক গভর্নরদের পাশাপাশি স্থানীয় সামরিক কমান্ডারদের সমন্বয়ে কলহ বিচ্ছিন্ন অঞ্চলগুলো পরিচালনা করার জন্য যৌথ সামরিক-বেসামরিক দলের  ‘ক্রাইসিস সেল’ গঠন করেছেন।

নাজাফের বিক্ষোভকারীরা গত কয়েকদিন ধরে সেখানকার রাস্তা অবরোধ করে চলেছে এবং তারা বলছে তাদের দাবি শোনা হচ্ছে না বলেই ইরানি দূতাবাস খুলে দেয়া হয়েছে।

স্থানীয় এক বিক্ষোভকারী ইয়াসের মাহমুদ বলেন, ‘একমাস ধরে আমরা বিক্ষোভ করছি কিন্তু সরকার আমাদের সঙ্গে এমন আচরণ করছে যেন আমাদের কোনো অস্তিত্বই নেই।’

তিনি আরো বলেন, ‘নাজাফে আমরা এতদিন শান্তিপূর্ণ ভাবেই বিক্ষোভ করেছি। কিন্তু এখন আমরা ইরানি দূতাবাসের দিকে এগিয়েছি কারণ আমরা জানি আমাদের সঙ্গে এত কিছু ঘটার পিছনে কাদের হাত আছে।’

মাহমুদ বলে, ‘ইরান রাস্তায় থাকা এই সব ইসলামিক দল ও তাদের সশস্ত্র সেনাদলকে নিয়ন্ত্রণ করে। তারা আমাদের জীবনকে নরকের মত করে দিয়েছে। তারা শহরের সব অর্থনৈতিক ব্যাপার নিয়ন্ত্রণ করছে এবং এর সবকিছু তাদের কাছেই যায়। এরমধ্যে আমরা একটা চাকরিও পাইনা।’

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!