ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ অর্থনীতি ]

ইউসিবিএলের সঙ্গে রিজেন্ট এয়ারওয়েজের চুক্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৫, ১২ জুলাই ২০১৮
ইউসিবিএলের সঙ্গে  রিজেন্ট এয়ারওয়েজের  চুক্তি

 ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের  (ইউসিবিএল)  সঙ্গে  একটি  চুক্তি স্বাক্ষর করেছে  রিজেন্ট এয়ারওয়েজ। বৃহস্পতিবার  ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে এ  চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ইউসিবির হেড অব কার্ডস নেহাল এ হুদা এবং রিজেন্ট এয়ারওয়েজের সেলস ও মার্কেটিং এর ডিরেক্টর সোহেল মজিদ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, সব ইউসিবি ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রহীতারা রিজেন্ট এয়ারওয়েজের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে ১২ শতাংশ ছাড় সুবিধা উপভোগ করবেন। এছাড়াও, ইউসিবি ক্রেডিট কার্ড গ্রহীতারা এয়ারটিকিট ও হলিডে প্যাকেজে ৬ মাস পর্যন্ত শূণ্য শতাংশ ইন্টারেস্ট সুবিধা উপভোগ করতে পারবেন বলে ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন।

ডেইলি বাংলাদেশ/এসএস

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!