ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

আবারো বিয়ে করছেন পিয়া বিপাশা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২০, ১৮ সেপ্টেম্বর ২০১৯
আবারো বিয়ে করছেন পিয়া বিপাশা
ছবি: পিয়া বিপাশা

আলোচিত মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা আগেও বিয়ে করেছিলেন। ওই সংসারে সোহা নামের একটি মেয়ে রয়েছে। তবে সে সংসার বেশি দিন টেকেনি। আপাতত মেয়েক নিয়েই থাকছেন তিনি। এবার শোনা গেল আবারো বিয়ে করতে চলছেন পিয়া। গত ২১ জুলাই তার আংটি বদল হয়েছে। 

জানা গেছে, পরিবারের পছন্দেই তিনি আবারো ঘর বাঁধতে চলেছেন। পাত্র ইউরোপের নাগরিক। সেনাবাহিনীতে চাকরি করে। তবে এখনই পাত্রের নাম-পরিচয় জানাতে চাননা এই অভিনেত্রী। 

এর আগে পুরনো এক বন্ধুর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন পিয়া। সে বয়সে পিয়ার চেয়ে এক বছরের ছোট ছিল। তার সঙ্গে ব্রেকআপের পর পরিবার থেকে অনেক ছেলে দেখা হলেও কাউকেই পছন্দে হয়নি এ অভিনেত্রীর। তবে এবার পরিবারের পছন্দেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

Advertisement

প্রসঙ্গত, ২০১২ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে আসেন পিয়া বিপাশা। ২০১৬ সালে ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে। বর্তমানে নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে অভিনয় করছেন পিয়া বিপাশা।

ডেইলি বাংলাদেশ/এনএ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!