ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আগৈলঝাড়ায় দেশীয় মদসহ গ্রেফতার ১

বরিশাল প্রতিনিধি  
প্রকাশিত: ১৭:৫১, ১৮ মার্চ ২০২০
আগৈলঝাড়ায় দেশীয় মদসহ গ্রেফতার ১
আগৈলঝাড়ায় দেশীয় মদসহ গ্রেফতার ১

বরিশালের আগৈলঝাড়ায় মঙ্গলবার রাতে মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

মামলার বাদী এসআই তৈয়বুর রহমান জানান, উপজেলার গৈলা ইউপির পতিহার গ্রামের পরিমল দাসের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তিন লিটার দেশীয়  মদসহ তার ছেলে মাদক ব্যবসায়ি অমল দাসকে গ্রেফতার করা হয়।  

বুধবার সকালে এসআই তৈয়বুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। গ্রেফতারকৃত  অমলকে বুধবার আদালতে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!