ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

আখাউড়ায় মাদকসেবীর কারাদণ্ড

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩০, ১৫ সেপ্টেম্বর ২০১৯
আখাউড়ায় মাদকসেবীর কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছে  ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় ধরখার ফাঁড়ির পুলিশের সহযোগিতায় ধরখারের ভাটামাথা গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন ইউএনও তাহমিনা আক্তার রেইনা। 

দণ্ডপ্রাপ্ত মাসুম ধরখার ইউপির মো. ইউসুফ মিয়ার ছেলে। এ সময়  নিজ হেফাজতে ইয়াবা রাখা ও সেবন করার দায়ে তাকে আটক করা হয়। 
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান হয়। 

আখাউড়ার ইউএনও তাহমিনা আক্তার রেইনা বলেন, উপজেলা প্রশাসনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। 

ডেইলি বাংলাদেশ/জেএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!