ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

আজ ঢাকার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:৩০, ২৬ নভেম্বর ২০২৬
আজ ঢাকার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, এ সময় উত্তর-পশ্চিম অথবা উত্তর দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আজ সন্ধ্যা ৫টা ১১ মিনিটে সূর্যাস্ত হবে। আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৬টা ২১ মিনিটে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!