ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর দেয়া এক ফেসবুক পোস্ট দেখে সুফিয়ার পাশে দাঁড়াতে তার গ্রামের বাড়ি ছুটে যান ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।
সোমবার রাতে সুফিয়ার বাসায় গিয়ে চাল, ডাল, তেল, সাবান দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব।
.png)
জানা যায়, ‘পরানের বান্ধব রে বান্ধব বুড়ি হইলাম তোর কারণে’ গানের গায়িকা বাউল সম্রাজ্ঞী কাঙ্গালিনী সুফিয়া। বর্তমানে তিনি কুষ্টিয়ার জেলখানার মোড় সংলগ্ন এরশাদ নগর এলাকার এক বস্তিতে বাস করেন। করোনাভাইরাসের থেকে সবাইকে নিরাপদে রাখার জন্য কার্যত লকডাউনে দেশ। যার ফলে দরিদ্র মানুষগুলা পড়েছে বিপাকে। এমন অবস্থায় এ সব মানুষের মুখে হাসি ফোটাতে রাকিব তার নিজ অর্থায়নে সুফিয়ার পাশে দাঁড়িয়েছেন।
এ বিষয়ে রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রলীগ সবসময় জাতীয় দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। ছাত্রলীগের প্রতি মানুষের প্রত্যাশাও অনেক। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা নেতাকর্মীকে যার যার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।