অশুভ প্রভাব কাটাতে আঙ্গুলে যে রত্ন ধারণ করবেন
মানব জীবনে বাধা কাটাতে জ্যোতিষীরা রত্ন ধারণের পরামর্শ দিয়ে থাকেন। কখনো গ্রহের শুভ ও অশুভ প্রভাব বিস্তার, আবার কখনো অশুভ বস্তুর প্রভাবে জীবনে উন্নতিতে বাধার সৃষ্টি হয়।
তবে রত্ন ধারণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সময়কাল এবং নিয়মাবলী অবলম্বন করা জরুরি। তা না হলে রত্ন ধারণে উপযুক্ত ফল মেলে না।
কোন রত্ন কোন আঙুলে ধারণ করলে উপযুক্ত ফল মিলবে, এ বিষয়ে জ্যোতিষশাস্ত্রে কিছু নির্দিষ্ট নির্দেশ রয়েছে। আসুন সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক...
.png)
কোন গ্রহের জন্য কোন আঙুলে রত্ন ধারণ করবেন:—
১) রবি: রবির রত্ন অনামিকাতে বা তর্জনীতে ধারণীয়।
১) চন্দ্র: অনামিকা বা কনিষ্ঠাতে ধারণ করবেন।
৩) মঙ্গল: অনামিকা বা তর্জনীতে ধারণ করবেন।
৪) বুধ: কনিষ্ঠা বা মধ্যমাতে ধারণ করবেন।
৫) বৃহস্পতি: তর্জনী বা অনামিকাতে ধারণ করবেন।
৬) শুক্র: কনিষ্ঠ বা মধ্যমাতে ধারণ করবেন।
৭) শনি: মধ্যমাতে ধারণ করবেন।
কোন রত্ন কোন আঙুলে ধারণ করবেন:—
১) নীলা: মধ্যমায় ধারণ করবেন।
২) হীরা: কনিষ্ঠা বা অনামিকায় ধারণ করবেন।
৩) চুনি: অনামিকা বা তর্জনীতে।
৪) পাণ্ণা: কনিষ্ঠা বা অনামিকায় ধারণ করবেন।
৫) পোখরাজ: তর্জনী বা অনামিকায়।
৬) মুনস্টোন: অনামিকায় ধারণ করবেন।
৭) প্রবাল: তর্জনী বা অনামিকায়।
৮) মুক্তা: অনামিকা বা কনিষ্ঠায়।