ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খবর ]

অজগরের পেট থেকে তোয়ালে বের হওয়ার ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: ২১:৫৫, ২৮ ফেব্রুয়ারি ২০২০
অজগরের পেট থেকে তোয়ালে বের হওয়ার ভিডিও ভাইরাল

আস্ত তোয়ালে খেয়ে অস্বস্তিতে পড়েছে অজগর। সম্প্রতি এ রকমই ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ায়।  

তার পাচনতন্ত্র থেকে সেই তোয়ালে বের করার ভিডিও সম্প্রতি শেয়ার করা হয়েছে অস্ট্রেলিয়ার পশু হাসপাতালের ফেইসবুক পেজ থেকে। তা দেখে অবাক হচ্ছেন অনেকে।

‘স্মল অ্যানিম্যাল স্পেশালিস্ট হাসপাতাল’এর ফেইসবুকে পেজে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, কীভাবে ওই অজগরের পেট থেকে তোয়ালে বের করছেন চিকিৎসকরা। 

Advertisement

তারা জানান, ১৮ বছরের সেই স্ত্রী অজগর মন্টিকে প্রথমে অবশ করা হয়। তারপর রেডিওগ্রাফ নিয়ে তার পেট থেকে বের করা হয় তোয়ালেটি।

মন্টির পেট থেকে তোয়ালে বের করা দেখে চমকে যাচ্ছেন নেটিজেনরা। তোয়ালে থেকে মন্টিকে মুক্তি দেয়ায় চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন তারা। মন্টি কীভাবে এবং কেন তোয়ালে খেল তা অবশ্য জানা যায়নি।

ভিডিও দেখুন>>>

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!