ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

৩০ ফুট গভীর কূপ থেকে বিড়াল ছানা উদ্ধার করলো ফায়ার সার্ভিস

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৪, ১১ মে ২০২০
৩০ ফুট গভীর কূপ থেকে বিড়াল ছানা উদ্ধার করলো ফায়ার সার্ভিস
ফায়ার সার্ভিস কর্মীর হাতে বিড়াল ছানা

টাঙ্গাইলে ৩০ ফুট গভীর কূপে পড়ে যাওয়া একটি পোষা বিড়াল ছানা উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার দুপুরে শহরের আকুরটাকুর ছোট কালিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

ছোট কালিবাড়ীর মো. ইফতেখার চৌধুরী বলেন, আমার একটি পোষা বিড়াল ছানা সড়কের পাশের গভীর কূপে পড়ে চিৎকার করছিল। প্রতিবেশীদের সহায়তায় উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেই।

বিড়াল ছানা উদ্ধারে ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতা

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, দীর্ঘক্ষণ চেষ্টার পর ৩০ ফুট গভীর কূপ থেকে বিড়ালটি উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!