[ শিক্ষা ]
১৮ মার্চ থেকে বন্ধ হচ্ছে জাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটক
করোনা সতর্কতায় ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ ছাড়া ১৯ মার্চ বেলা ১১টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হলগুলোও খালি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে ডেইলি বাংলাদেশকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ।
.png)
রহিমা কানিজ বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষার পাশাপাশি এ সময়ে বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ। বিশ্ববিদ্যালয়ে দর্শনার্থীদের প্রবেশ ও সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া ২২ মার্চ থেকে ২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রসহ অন্যান্য জরুরী সেবা চালু রাখার সিদ্ধান্ত হয়েছে।
ক্যাম্পাসের পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম জোরদার করতে ব্যবস্থা গ্রহণ করা হবে। ২০ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা (প্রান্তিক) গেইট ব্যতিত অন্যান্য সব গেইট বন্ধ থাকবে।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!