ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হাসপাতালে নিয়ে রক্ত দিল পুলিশ, তবু বৃদ্ধকে বাঁচানো গেল না

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪১, ৪ জুন ২০২০
হাসপাতালে নিয়ে রক্ত দিল পুলিশ, তবু বৃদ্ধকে বাঁচানো গেল না
নিহত মোহাম্মদ জাফর ও রক্তদাতা এসআই নুরুল আফসার

কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন মোহাম্মদ জাফর নামে এক বৃদ্ধ। তাকে হাসপাতালে ভর্তি করেন খুলশী থানার এসআই নুরুল আফসার। চিকিৎসার প্রয়োজনে রক্তও দেন তিনি। তবে শেষ পর্যন্ত বাঁচানো গেল না এ বৃদ্ধকে।

বুধবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ওই বৃদ্ধ মারা যান বলে জানিয়েছেন খুলশী থানার ওসি প্রণব চৌধুরী। নিহত জাফর নগরীর আতুরার ডিপো এলাকার বাসিন্দা। তিনি ফার্নিচার মিস্ত্রি ছিলেন।

ওসি প্রণব জানান, একই দিন সকালে নগরীর জিইসি মোড়ের গৃহায়ণ অফিসের সামনে হেঁটে যাচ্ছিলেন জাফর। এ সময় একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়ার পর আহত বৃদ্ধের চিকিৎসায় নিজেই এক ব্যাগ রক্ত দেন এসআই নুরুল আফসার। এছাড়া তার ছোট ভাইসহ আরো চারজন রক্ত দেন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!