[ দেশজুড়ে ]
স্ত্রীসহ রংধনু শিপিং লিমিটেডের পরিচালক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
ঠাকুরগাঁওয়ে রংধনু শপিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বাবলু রায়কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তার স্ত্রী মুক্তি রাণীকে গ্রেফতার করা হয়।
শনিবার দুপুরে জেলার বীরগঞ্জের তাজমহল রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের এসআই রবিউল জানান, প্রলোভন দেখিয়ে এক হাজার ৯০০ টার্কি মুরগির খামারিদের কাছ থেকে ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাবলুর বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ২০টি মামলা প্রক্রিয়াধীন। তিন মাস ধরে বাবলুকে গ্রেফতার করতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অবশেষে বীরগঞ্জের তাজমহল রোড থেকে স্ত্রীসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
পরে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। এতে উপস্থিত ছিলেন গোয়েন্দা পুলিশের ওসি ওয়াহেদ আলী, এসআই রুপকুমার, এএসআই নবিউল, জেলা প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকরা।
ডেইলি বাংলাদেশ/এমকেএ
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!