ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কটিয়াদীতে দুর্গাপূজা উদযাপনে যৌথ প্রস্তুতি সভা

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৬, ১২ অক্টোবর ২০২৬
কটিয়াদীতে দুর্গাপূজা উদযাপনে যৌথ প্রস্তুতি সভা
কিশোরগঞ্জের কটিয়াদীতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আয়োজিত যৌথ প্রস্তুতি সভায় অতিথিরা। ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে কটিয়াদী পৌরসভার মিলনায়তনে পৌর প্রশাসকের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দিলীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার রায় নিতায় এবং কটিয়াদী প্রেস ক্লাবের সভাপতি মোবারক হোসেন।

এ ছাড়া স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতারা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/কিশোরগঞ্জ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!