ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্ত্রীর পর এবার শাশুড়ির মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৯, ১৫ মে ২০২০
স্ত্রীর পর এবার শাশুড়ির মৃত্যু
নিহত পারভীন আক্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে পরকীয়া সন্দেহে বাকবিতণ্ডার এক পর্যায়ে স্বামীর উপর্যুপরি ছুরিকাঘাতে স্ত্রী নিহতের দুইদিন পর আহত শাশুড়িও মারা গেছেন।

শুক্রবার সকালে চাঁদপুর থেকে ঢাকায় নেয়ার সময় মারা যান শাশুড়ি পারভীন আক্তার। এর আগে বুধবার ঘটনার রাতেই মৃত্যু হয় তানজিনা আক্তার রিতুর। ওই ঘটনায় রিতুর স্বামী আল মামুন মোহনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে জবানবন্দি নেয়ার জন্য তাকে আদালতে হাজির করা হয়। তবে তিনি হত্যার কথা অস্বীকার করায় ফের কারাগারে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডের পর রিতুর স্বামী আল মামুন মোহন ও তার ভাইবোনকে আসামি করে হত্যা মামলা করেছেন রিতুর চাচা লিয়াকত খান।

ফরিদগঞ্জ থানার এসআই কাজী জাকারিয়া জানান, গ্রেফতার মোহনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।

ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!