ঢাকা,  শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সোনালী ব্যাংকের ম্যানেজার দুদকের হাতে ধরা

কোম্পানীগঞ্জ(নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪১, ১৫ জানুয়ারি ২০২০
সোনালী ব্যাংকের ম্যানেজার দুদকের হাতে ধরা
ডেইলি বাংলাদেশ: প্রতীকী ছবি

নোয়াখালীতে টাকা আত্মসাতের মামলায় নূর নবী চৌধুরী নামে এক ব্যাংক কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

১৭ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে জেলা শহর মাইজদীতে সোনালী ব্যাংক দাগনভূঞা শাখার ওই কর্মকর্তাকে গ্রেফতার দুদক।

গ্রেফতার নূর নবী চৌধুরী সুবর্ণচর উপজেলার উত্তর কচ্ছপিয়া গ্রামের বাসিন্দা।

Advertisement

দুদক নোয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, নূর নবী চৌধুরী সোনালী ব্যাংক লিমিটেড সুবর্ণচর উপজেলার চরবাটা শাখায় ২০১০-২০১৪ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। এ সময় ৩০ জন গ্রাহকের নামে ভুয়া ঋণের আবেদন সংগ্রহ করেন। পরে তাদের লোভ দেখিয়ে স্বাক্ষর নিয়ে ভুয়া ঋণবন্ড তৈরি করে ১২ লাখ ৪৫ হাজার টাকা তোলেন।

দুদক নোয়াখালীর তদন্তকারী কর্মকর্তা সুবেল আহমেদ জানান, নূর নবী চৌধুরী পৃথকভাবে ৫১ জন গ্রাহকের নামে জালিয়াতির মাধ্যমে মোট ১৭ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!