ঢাকা,  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

[ আইন-আদালত ]

সুপ্রিমকোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৪, ২৩ অক্টোবর ২০১৯
সুপ্রিমকোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী
ছবি- সংগৃহীত

সুপ্রিমকোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানী।

মঙ্গলবার সুপ্রিমকোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে, ২০ অক্টোবর সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো জাকির হোসেনসহ ৯ জনকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয় সরকার। পরদিন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে শপথ নেন তারা।

এরপর রেজিস্ট্রার জেনারেলের পদটি খালি হওয়ায় গোলাম রব্বানীকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেয়া হয়।

২০১৭ সালের ৩১ অক্টোবর গোলাম রব্বানী হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের দায়িত্ব পান। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ।

 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!